Print

সারাদিন

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩৮ অপরাহন, জুলই ১১, ২০২৫

সারাদিন ডেস্ক

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় আদালতের অধিযাচনের (warrant of arrest) ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) তাকে দুদকে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জনতা ব্যাংকের সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এর আগে তার বিরুদ্ধে বহু কোটি টাকা লোপাট, ঋণ জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে মামলাও করে সংস্থাটি।

ডিবি সূত্রে জানা গেছে, আবুল বারকাতকে প্রাথমিকভাবে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার নথিপত্র যাচাই করে দুদক অফিসে হস্তান্তর এবং আদালতে তোলা হবে বলে নিশ্চিত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

Nagad
Nagad