Print

সারাদিন

এসএসসিতে উপজেলায় শীর্ষে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৫

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল করে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ধারাবাহিক এই সাফল্য ধরে রেখে প্রতিষ্ঠানটি বরিশাল জেলার গর্ব হয়ে উঠেছে।

২০২৩ সালে বরিশাল জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী এ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডে যেখানে পাশের হার ৫৬.৩৮ শতাংশ, সেখানে এ বিদ্যালয়ের গড় পাশের হার ৯০.৭২ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে জেনারেল শাখায় রয়েছেন রাশিদা রহমান মাফি, প্রিয়াংকা বিশ্বাস, নাজাত ইসলাম স্মরণ, মরিয়ম ইসলাম মুনিরা, সুবহা জারিন, আফিফা আক্তার, পায়েল আক্তার, মুনতাকা আরাবি, তারানা খান, সুরাইয়া আফরিন, মুনতাহা জহির মুনিয়া, শ্রাবনী কর্মকার, রাইশা, ইলমি আরা খান ও শারিয়া ইসলাম।

ভোকেশনাল শাখায় জিপিএ-৫ প্রাপ্তরা হলেন: আফসানা, অনামিকা হালদার, মালিহা, তাজনুর ও মারিয়া।

বিদ্যালয়ের এই অর্জনে শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা উচ্ছ্বসিত। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকছুদা আক্তার বলেন, এই সাফল্য শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের নিবেদিত পাঠদান, অভিভাবকদের সচেতনতা ও নিয়মিত মনিটরিং-এর সম্মিলিত ফল। তিনি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন তালুকদার বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। আমরা সবাইকে অভিনন্দন জানাই।

Nagad
Nagad

এদিকে জাতীয়তাবাদী দল বিএনপি’র বরিশালের উজিরপুর-বানারীপাড়া সংসদীয় আসনের অভিভাবক ও শিক্ষাবিদ এস. সরফুদ্দিন আহমেদ সান্টুও বিদ্যালয়ের এ সফলতায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিদ্যালয়ের এই সাফল্য বরিশাল জেলার শিক্ষা ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।