Print

সারাদিন

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ, আধা ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রকাশিত: ৮:৪০ অপরাহন, জুলই ১২, ২০২৫

শরিয়তপুর সংবাদদাতা:

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজা আজ শনিবার (১২ জুলাই) বিকেলে প্রায় ৩০ মিনিটের জন্য অবরোধ করা হয়েছে। ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদাবাজি ও মব জাস্টিসের মাধ্যমে এক ব্যবসায়ীর নির্মম হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি এবং শরীয়তপুরের সাধারণ জনগণ।

অবরোধের কারণে ওই সময় সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

বক্তারা বলেন, মিটফোর্ডে হত্যাকাণ্ডের সঙ্গে যুবদলের কিছু সদস্যের সংশ্লিষ্টতা আছে এবং যাত্রাবাড়ী এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদার অভিযোগ উঠেছে। তারা চাঁদাবাজি ও মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেয়ার হুঁশিয়ারি দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির জানান, ২৪ ঘণ্টার মধ্যে বিচার না হলে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে। তিনি বলেন, ‘সাধারণ মানুষ যদি শান্তিতে না থাকে, তাহলে আমরাও কাউকে শান্তিতে থাকতে দেবো না।’

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আকরাম হোসেন জানান, তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরিয়ে দিয়েছেন।

Nagad
Nagad