Print

সারাদিন

প্রবাসী আয় পাঠানোয় সেরা সৌদি, পরের স্থানে যুক্তরাজ্য-মালয়েশিয়া

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিদায়ী জুন মাসেও রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে সৌদি আরব। এরপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য ও মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুন মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৮২ কোটি ১২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। যা মে মাসের তুলনায় কিছুটা কম হলেও এখন পর্যন্ত দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। মে মাসে রেমিট্যান্স এসেছিল ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার, আর মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।

প্রতিবেদনে বলা হয়, জুনে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি ৪৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ কোটি ২০ লাখ ৬০ হাজার ডলার এসেছে যুক্তরাজ্য থেকে, এবং তৃতীয় ৩৫ কোটি ৮৮ লাখ ডলার এসেছে মালয়েশিয়া থেকে।

এছাড়াও শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে—সংযুক্ত আরব আমিরাত: ৩২ কোটি ৩৯ লাখ ১০ হাজার ডলার, যুক্তরাষ্ট্র: ২৩ কোটি ৮১ লাখ ৩০ হাজার ডলার, ওমান: ১৭ কোটি ১৮ লাখ ৪০ হাজার ডলার, ইতালি: ১৬ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার, কুয়েত: ১১ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার, কাতার: ১১ কোটি ৬৬ লাখ ডলার, সিঙ্গাপুর: ৯ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলার।

এছাড়াও জুন মাসে অন্যান্য দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে, যেমন—বাহরাইন: ৭ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ডলার, দক্ষিণ আফ্রিকা: ৫ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার, ফ্রান্স: ৩ কোটি ২১ লাখ ৫০ হাজার ডলার
দক্ষিণ কোরিয়া: ২ কোটি ৭১ লাখ ৪০ হাজার ডলার, গ্রিস ও জর্ডান: ১ কোটি ৬৭ লাখের বেশি করে। এছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, মালদ্বীপ, মরিশাস, স্পেন, জার্মানি, পর্তুগাল, জাপান, ব্রুনাই, সুইডেন, সাইপ্রাস, ইরাক ও পোল্যান্ড থেকেও এক কোটি থেকে ৮০ লাখ ডলারের মধ্যে রেমিট্যান্স এসেছে।

সবশেষে, অন্যান্য দেশ মিলিয়ে রেমিট্যান্স এসেছে প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার।

Nagad
Nagad

বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন ঈদুল আজহা ও হজ মৌসুম ঘিরে পরিবারের কাছে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। এছাড়াও প্রবাসীদের উৎসাহিত করতে সরকার ও ব্যাংকগুলোর বিভিন্ন পদক্ষেপের প্রভাব পড়ছে এ প্রবাহে।