Print

সারাদিন

এআইইউবি’তে সামার ২০২৪-২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৫ অপরাহন, জুলই ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত সামার ২০২৪-২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (১২ জুলাই)। রাজধানীর কুড়িলে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত দিনব্যাপী এই আয়োজনে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও দিকনির্দেশনায় বরণ করে নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক সেশনে এ নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেশনগুলোতে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মনীতি, একাডেমিক কার্যক্রম, সহায়তা ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। তিনি বলেন, ‘শিক্ষাজীবনের এই নতুন অধ্যায়কে যথাযথভাবে কাজে লাগাতে হলে মেধা, শৃঙ্খলা ও সততার বিকল্প নেই।’ তিনি শিক্ষার্থীদের ও অভিভাবকদের উদ্দেশ্যে শুভকামনা জানান।

এছাড়া অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। সহ-উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণও অনুষ্ঠানে উপস্থিত থেকে নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

নবীনবরণ অনুষ্ঠান শেষে এআইইউবির পারফর্মিং আর্টস ক্লাব (এপিএসি)-এর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজ

Nagad
Nagad