Print

সারাদিন

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে বুবলী, আসছে ‘ময়না’

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

সারাদিন ডেস্ক

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে অভিনয় করলেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। ‘ময়না’ শিরোনামের এ গানটির শুটিং সম্প্রতি রাজধানীর বিএফডিসিতে শেষ হয়েছে।

গানটি পরিচালনা করেছেন নির্মাতা তানিম রহমান অংশু। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল এবং সুর-সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন।

নির্মাতা তানিম রহমান অংশু জানান, “বুবলীর সঙ্গে প্রথমবার কাজ করলাম। মিউজিক ভিডিও হলেও পুরোটা সিনেম্যাটিকভাবে নির্মাণ করেছি। ‘ময়না’ গানচিল মিউজিকের ব্যানারে শিগগিরই প্রকাশ পাবে।”

চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে নিয়মিত কাজ করলেও এর আগে কোনো মিউজিক ভিডিওতে দেখা যায়নি বুবলীকে। সেই হিসেবে ‘ময়না’ বুবলীর মিউজিক ভিডিও অভিষেক।

এদিকে বড় পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর তিনটি সিনেমা। এর মধ্যে রয়েছে সরকারি অনুদানে নির্মিত ‘সর্দার বাড়ির খেলা’ (পরিচালনায় রাখাল সবুজ), ‘পিনিক’ (পরিচালনায় জাহিদ জুয়েল), এবং ‘শাপলা শালুক’ (পরিচালনায় রাশেদা আক্তার)।

Nagad
Nagad