Print

সারাদিন

৫ আগস্ট গণভবনে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৫ আগস্ট গণভবনে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ছাত্র ও জনতার দখলে থাকা এই ঐতিহাসিক ভবনটি এখন রূপান্তরিত হচ্ছে ফ্যাসিবাদবিরোধী প্রতীকী স্মৃতি জাদুঘরে।

সোমবার (১৪ জুলাই) গণভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

ফারুকী বলেন, ‘গণভবন শুধু একটি সরকারি ভবন ছিল না, এটি ছিল একটি ক্রাইম জোন। এখান থেকেই রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, গুম, খুন ও দমন-পীড়নের নির্দেশনা দেওয়া হতো। শেখ হাসিনার শাসনামলে এখান থেকেই পরিচালিত হয়েছে ফ্যাসিবাদী দমনযন্ত্র।’

তিনি আরও বলেন, ‘এই জাদুঘরের মাধ্যমে সেই ভয়াবহ অধ্যায়ের বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরা হবে, যাতে মানুষ বুঝতে পারে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার কতটা নির্মম হতে পারে।’

ফারুকী জানান, জাদুঘরটি নির্মাণ করা হচ্ছে মূল গণভবনের স্থাপত্য অবয়ব অক্ষুণ্ন রেখে, ভেতরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইতিহাসের বাস্তব দলিল হিসেবে গড়ে তোলা হচ্ছে। থাকবে ইন্টারেকটিভ ডিসপ্লে, অগমেন্টেড রিয়ালিটি (এআর), গুম-খুনের শিকার পরিবারদের সাক্ষাৎকার, প্রামাণ্য ভিডিও এবং শেখ হাসিনার শাসনকালীন নানা নিপীড়নের দলিল।

তিনি বলেন, ‘আমরা চাই মানুষ যেন এখানে এসে গণতন্ত্র হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস জানতে পারে। এটা শুধু বাংলাদেশের জন্য না, বিশ্বের মানুষও যেন শিক্ষা নিতে পারে— কীভাবে ক্ষমতার অপব্যবহারে একটি রাষ্ট্র ও জাতি ক্ষতিগ্রস্ত হয়।’

Nagad
Nagad

সংস্কৃতি উপদেষ্টা জানান, ‘জুলাই স্মৃতি জাদুঘর শুধু দেশের নাগরিকদের জন্য নয়, এটি আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্যও উন্মুক্ত থাকবে। শিক্ষার্থী, গবেষক ও সাংবাদিকদের জন্য বিশেষ আর্কাইভ সুবিধা থাকবে।