Print

সারাদিন

হাতিরঝিলে চলচ্চিত্র প্রদর্শনী ও ড্রোন শো, গাইবে ‘জুলাইয়ের গান’

প্রকাশিত: ৩:৩৪ অপরাহন, জুলই ১৭, ২০২৫

সারাদিন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানের অংশ হিসেবে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক আয়োজন। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে এই আয়োজন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

দিনটিকে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’ হিসেবে উদযাপন করা হচ্ছে। সন্ধ্যায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর একে একে প্রদর্শিত হবে চারটি প্রামাণ্য চলচ্চিত্র— ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই ওমেন’ ও ‘জুলাই বীরগাঁথা’।

অনুষ্ঠানে থাকবে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, জুলাইয়ের গান পরিবেশন করবেন শিল্পী সেজান, তাশফি ও সানি, এবং ব্যান্ড পরিবেশনা করবে র‍্যাপার কালেক্টিভ ও আর্টসেল। এ ছাড়াও থাকবে ড্রোন শো।

স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করেছে মন্ত্রণালয়।