প্রকাশিত: ৬:২১ অপরাহন, জুলই ১৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও এর অধীন বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য হঠাৎ একটি নোটিশ জারি করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত ওই নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে কিছু কর্মকর্তা ও কর্মচারী নিয়মিতভাবে সময়মতো অফিসে উপস্থিত হচ্ছেন না। আবার কেউ কেউ অনুমতি ছাড়াই অফিস সময় শেষ হওয়ার আগেই চলে যাচ্ছেন। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর পরিপন্থী।
নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে, সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রতিটি শাখায় হাজিরা খাতা সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, হাজিরা খাতা নিয়মিতভাবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে পরীক্ষা করার নির্দেশও দেওয়া হয়েছে।