প্রকাশিত: ৮:২৪ অপরাহন, জুলই ১৯, ২০২৫
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
আধুনিক প্রযুক্তি আর শক্তিশালী পারফরম্যান্স নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে লেনোভোর নতুন দুটি ল্যাপটপ—আইডিয়া প্যাড স্লিম ফাইভ আই (মডেল: 83DA008BLK এবং 83DA008CLK)। ডিভাইস দুটি বাজারজাত করেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
স্লিম ফাইভ আই (83DA008CLK) মডেলটিতে ব্যবহার করা হয়েছে সর্বশেষ প্রজন্মের ইন্টেল মেটিওর লেক কোর আল্ট্রা ৭-১৫৫এইচ প্রসেসর, যা ৪.৫ থেকে ৪.৮ গিগাহার্জ পর্যন্ত ক্লক স্পিড দিতে সক্ষম। পাশাপাশি রয়েছে ১৬ জিবি DDR5X র্যাম ও ১ টেরাবাইট Gen 4 SSD, যা মাল্টিটাস্কিং, এআই-বেসড অ্যাপ্লিকেশন বা কনটেন্ট ক্রিয়েশনে দেবে দ্রুততম অভিজ্ঞতা।
১৪ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, ১০০% ডিসিআই-পি৩ কালার গামুট ও ৪০০ নিট উজ্জ্বলতা সুবিধাযুক্ত এই ল্যাপটপে রয়েছে TÜV Low Blue Light সার্টিফিকেশন, যা দীর্ঘ সময় কাজেও চোখে আরাম নিশ্চিত করবে। ভিডিও কনফারেন্সের জন্য আছে ফুল এইচডি আইআর ক্যামেরা ও উইন্ডোজ হ্যালো বায়োমেট্রিক নিরাপত্তা।
অডিওর জন্য রয়েছে ডলবি স্টুডিও সাপোর্ট, দ্রুতগতির কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.২ প্রযুক্তি। রয়েছে ব্যাকলিট কিবোর্ড, যা রাতের কাজেও দিব্যি কাজে আসবে। ল্যাপটপটি MIL‑STD‑810H সার্টিফায়েড হওয়ায় ধুলো, কম্পন বা উচ্চ তাপমাত্রাতেও নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। ওজন মাত্র ১.৪৮ কেজি।
অন্যদিকে, বাজেটবান্ধব মডেল হিসেবে রয়েছে লেনোভো স্লিম ফাইভ আই (83DA008BLK), যেখানে উন্নত সিকিউরিটি ফিচার হিসেবে রয়েছে ToF+IR ক্যামেরা, TPM 2.0, MIL‑STD‑810H টেস্টেড বিল্ড কোয়ালিটি এবং ব্যাকলিট কিবোর্ড।
দুই মডেলেই থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। ল্যাপটপ দুটি এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, শোরুম ও অনুমোদিত ডিলার হাউজগুলোতে পাওয়া যাচ্ছে।