Print

সারাদিন

সালমান রহমান-আনিসুল হকসহ ৭ জন নতুন মামলায় গ্রেপ্তার

প্রকাশিত: ২:৪৬ অপরাহন, জুলই ২১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পৃথক দুই থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ সাত জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন: রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি সাদেক খান এবং ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

মোহাম্মদপুর থানায় দায়ের করা ছাত্রনেতা শাহরিয়ার হোসেন রোকন হত্যা চেষ্টা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, ইনু, মেনন, আতিকুল ও সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মোহাম্মদপুর থানার শাহরিয়ার হোসেন রোকন হত্যাচেষ্টা মামলায় আনিসুল, সালমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আতিকুল ইসলাম ও সাদেক খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। 

এছাড়া মুগদা থানাধীন আইনজীবী আব্দুল বাছেত শামীম হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

Nagad
Nagad

আনিসুলসহ ৬ জনকে গ্রেপ্তার দেখানো মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ময়ূর ভিলার রাস্তায় বেলা ১১ টায় আন্দোলনে অংশ নেন শাহরিয়ার হোসেন রোকন। এদিন আসামিদের ছোড়া গুলি তার বাম পায়ে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা হয়। 

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই ঢাকা জজ কোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে আসামির ছোড়া রাবার বুলেট তার হাতে, কপালে, বুকে, চোয়ালে, পেটে লাগে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। পুনরায় শরীরে জটিলতা দেখা দিলে ২০ আগস্ট মুগদা মেডিকেলে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে এজাহারনামীয় আসামি করে মুগদা থানায় মামলা করেন তিনি। মামলায় সায়েদুল হক সুমন ২৫ নম্বর এজাহারনামীয় আসামি।