প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্, জুলই ২২, ২০২৫
সারাদিন ডেস্ক
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পরিকল্পনা ও উন্নয়ন নির্বাহী সদস্য হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম। রোববার (২০ জুলাই) বেজার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নজরুল ইসলাম এখন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, জামালপুর, শ্রীহট্ট, মহেশখালী এবং জাপানি অর্থনৈতিক অঞ্চল—এই পাঁচটি অগ্রাধিকারভিত্তিক অঞ্চলকে নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগের উপযোগী করে তোলার জন্য দায়িত্ব পালন করবেন।
এর আগে তিনি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)-এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিয়েছেন এবং কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট দায়িত্বে ছিলেন।
বেজা আশা করছে, তার নিয়োগের মাধ্যমে সংস্থার পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।