Print

সারাদিন

মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় ভারতীয় চিকিৎসক দল

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্, জুলই ২৪, ২০২৫

সারাদিন ডেস্ক

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ আহতদের চিকিৎসা সহায়তায় ঢাকায় এসেছে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল। বৃহস্পতিবার (২৪ ‍জুলাই) সকালে দিল্লির রাম মনোহর লোহিয়া ও সফদারজং হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধি দল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছায়।

বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত সরকার এই চিকিৎসক দল পাঠিয়েছে। বুধবার রাতে দলটি ঢাকায় আসে। বৃহস্পতিবার সকাল থেকে তারা ইনস্টিটিউটে ভর্তি আহতদের চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করছেন।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবেই এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত মোট ৪৫ জন এখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক, আর ৮ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।

সশস্ত্র বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে।

Nagad
Nagad