Print

সারাদিন

শীঘ্রই বাজারে আসছে অপো রেনো ১৪সিরিজ

প্রকাশিত: ৩:১০ অপরাহন, জুলই ২৪, ২০২৫

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

ডিজাইন, সংস্কৃতি ও উদ্ভাবনের এক অসাধারণ সম্মিলন—এবার সেই অভিজ্ঞতা নিয়ে আসছে অপো রেনো১৪ সিরিজ। আধুনিক প্রযুক্তি ও ফ্যাশনের সংমিশ্রণে তৈরি এই স্মার্টফোন কেবল একটি ডিভাইস নয়, বরং একটি জীবন্ত অভিজ্ঞতা।

অপো বলছে-নতুন রেনো১৪ সিরিজের ডিজাইনে অনুপ্রেরণা এসেছে আন্তর্জাতিক ‘মার্মেইডকোর’ ট্রেন্ড এবং বাংলা লোককথার মিথিকাল মার্মেইড ধারণা থেকে। এর লুমিনাস লুপ ডেকো ডিজাইন চোখ ধাঁধানো আলোর প্রতিফলন ঘটায়—যা আপনার চলাফেরার সাথে তাল মিলিয়ে রঙ বদলায়।


বাংলা ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা

বাংলার মিথ ও গল্প বলার ঐতিহ্যের প্রতি সম্মান রেখে তৈরি করা হয়েছে এই ফোনের রূপক ও রঙ। এর আধুনিক ও মিনিমালিস্টিক ডিজাইন প্রতিদিনের ব্যবহারেও যোগ করবে কিংবদন্তির ছোঁয়া।

লুমিনাস: আলো ছড়ান প্রতিটি মুহূর্তে
পার্টি হোক কিংবা অফিস—লুমিনাস ভার্সন আপনার প্রতিটি মুহূর্তকে করে তুলবে আরও উজ্জ্বল। এটি শুধু রঙ নয়, বরং একটি অভিজ্ঞতা-যা ব্যবহারকারীর আত্মবিশ্বাস ও স্বাতন্ত্র্য ফুটিয়ে তোলে।

সেরা প্রযুক্তির ছোঁয়ায় রেনো১৪
এই সিরিজে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ১২ স্তরের কোটিং এবং ৫ স্তরের পলিশিং প্রযুক্তি-যার ফলে ফোনটির ব্যাক প্যানেল আলোতে প্রাণ পায়। মাত্র ২০ মাইক্রনের টেক্সচার প্রতিটি ইঞ্চিকে দিয়েছে নিখুঁত পরিপূর্ণতা।

ডিজাইন যেটি মাইন্ডসেট
ছবি তোলা, এডিট করা, কানেক্ট থাকা কিংবা নিজের স্টাইল প্রকাশ-সবকিছুতেই রেনো১৪ সিরিজ হবে এক অনন্য সঙ্গী। এটি শুধু স্টাইল নয়, বরং একটি মানসিকতা, একটি দৃষ্টিভঙ্গি।

Nagad
Nagad

একইসঙ্গে অফিস ও লাইফ মোডের পারফেক্ট ফিট
দিনের ব্যস্ততা আর রাতের স্মৃতির সঙ্গী—রেনো১৪ সিরিজ যেকোনো সময়ের জন্যই পারফেক্ট। “লিজেন্ডরা কেবল গল্পে নয়, আলোতেও জ্বলে ওঠে।”

অপো কতৃপক্ষ বলছে-শিগগিরই বাজারে আসছে অপো রেনো১৪ সিরিজ—একটি ট্রেন্ড নয়, একটি নতুন লিজেন্ড।