প্রকাশিত: ৭:১০ অপরাহন, জুলই ২৪, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলওয়াহাব সাইদানি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নির্বাহীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূতের সফরে উপস্থিত ছিলেন এআইইউবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার, প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য মিস শানিয়া মাহিয়া আবেদীন, প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. আব্দুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. নিসার আহমেদ, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, প্রক্টর ড. এস. এ. এম. মঞ্জুর এইচ. খান এবং ঢাকায় আলজেরিয়ান দূতাবাসের কর্মকর্তা জনাব এ. কে. এম. সাইদাদ হোসাইন।
সাক্ষাৎকালে আলজেরিয়া ও এআইইউবি’র মধ্যে একাডেমিক পার্টনারশিপ, যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় এবং সাংস্কৃতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই উচ্চশিক্ষায় পারস্পরিক সহযোগিতা ও গবেষণামূলক প্রকল্পে আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূতের এই সফর এআইইউবি’র আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বৈশ্বিক শিক্ষা ও গবেষণাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।