Print

সারাদিন

৭০৫ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, আদনান ইমামের বিদেশযাত্রা নিষিদ্ধ

প্রকাশিত: ৭:৩৩ অপরাহন, জুলই ২৪, ২০২৫

সারাদিন ডেস্ক

ইউসিবি ব্যাংকের ৭০৫ কোটি টাকার খেলাপি ঋণের মামলায় এনআরবিসি ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের শেয়ার হস্তান্তর ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার অর্থঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

আদনান ইমামের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি, নামে-বেনামে ঋণ গ্রহণ ও আত্মসাতসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৫ নভেম্বর তাঁর ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বর্তমানে তিনি শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি কোম্পানি জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান।

প্রসঙ্গত, ২০১৩ সালে এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালের ডিসেম্বরে পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে আদনান ইমাম ব্যাংকের পরিচালক পদে আসেন। তবে সম্প্রতি তিনি এ পদ থেকে সরে দাঁড়ান।

আদালতের এই নিষেধাজ্ঞা আদেশের ফলে আদনান ইমাম এখন থেকে কোনো শেয়ার হস্তান্তর করতে পারবেন না এবং বিদেশেও যেতে পারবেন না—যতদিন না ঋণসংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়।

Nagad
Nagad