Print

সারাদিন

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: সারাদেশে মসজিদ ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা আজ

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্, জুলই ২৫, ২০২৫

সারাদিন ডেস্ক

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আজ শুক্রবার(২৫ জুলাই) দেশের সকল মসজিদে জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব আজম উদ্দিন তালুকদারের স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে চিঠি জারি করেছে।