Print

সারাদিন

এআই এখন আধুনিক হুমকি, অস্ত্রের চেয়েও ভয়াবহ: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত: ১:২৯ অপরাহন, জুলই ২৬, ২০২৫

খুলনা সংবাদদাতা:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি একে “অস্ত্রের চেয়েও ভয়াবহ আধুনিক হুমকি” বলে উল্লেখ করেছেন।

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, এই নির্বাচনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের আস্থা পুনরুদ্ধার করা এবং তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাও একটি বড় বিষয়।

তিনি জানান, নির্বাচনকে প্রভাবিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রযুক্তি-নির্ভর হস্তক্ষেপ প্রতিরোধে সতর্ক রয়েছে।

নির্বাচনের আগে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে সিইসি বলেন, আমরা চাই স্বচ্ছ নির্বাচন। রাতের আঁধারে কিছু নয়, দিনের আলোতেই সব কার্যক্রম পরিচালনা করা হবে যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, আমরা জাতিকে একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। যদি তা না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে।

Nagad
Nagad

মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।