Print

সারাদিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত

প্রকাশিত: ৭:১০ অপরাহন, জুলই ২৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত।

তিনি বলেন, অর্গানোগ্রামের জরুরি মিটিংয়ে সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হয়ে জানানো যাচ্ছে যে, কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল আঞ্চলিক, জেলা ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক কমিটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো। সংগঠনের ভবিষ্যৎ কর্মকৌশল ও কাঠামো পরবর্তীতে আলোচনা করে নির্ধারণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন সদস্য, যাঁরা এই সিদ্ধান্তের পক্ষে ঐকমত্যে পৌঁছানোর কথা জানান।

সংগঠন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ বিষয়ে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়।

এর আগে গুলশানের একটি বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। আদালতে হাজিরের সময় ‘চাঁদাবাজ’ স্লোগানও দেওয়া হয় তাদের বিরুদ্ধে।

Nagad
Nagad

এই পরিস্থিতিতে সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও কাঠামোগত শৃঙ্খলা বজায় রাখতে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রশিদুল ইসলাম রিফাত।