Print

সারাদিন

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান করতে হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ৮:৫৪ অপরাহন, জুলই ২৭, ২০২৫

সারাদিন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর ধরে দেশের মানুষকে দমন-পীড়ন করে এসেছে। জনগণের অভ্যুত্থানই তাদের ক্ষমতা থেকে সরিয়েছে। এখন সময় নতুন রাষ্ট্র বিনির্মাণের।

রোববার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনার মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নেত্রকোনা বন্যা কবলিত এলাকা, তাই একটি টেকসই জেলা গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টিকে সহযোগিতা করুন। ইন-শা-আল্লাহ এই নাগরিক পার্টি জনগণের কল্যাণে কাজ করবে। ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। দেশব্যাপী সংস্কার এবং নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছি। সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষ্যান্ত হবো না। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, ৭২ সালের সংবিধান ভারতীয় প্রভাব এবং স্বার্থেই রচিত হয়েছিল, যেখানে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়নি। আমরা এমন একটি নতুন সংবিধান চাই, যেখানে সকল ধর্ম-বর্ণ-শ্রেণির অধিকার সংরক্ষিত থাকবে। তিনি আরও বলেন, যারা দেশের মানুষকে গুম করেছে, হত্যা করেছে, তাদের বিচার এই দেশের মাটিতেই হবে।

এ সময় তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে ‘দশ ট্রাক অস্ত্র মামলার’ প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন—যদি এই অস্ত্র চালান সামাল দিতে না পারেন, তবে আনলেন কেন?

পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা শেরপুরের উদ্দেশে যাত্রা করেন। এছাড়া সমাবেশের আগে সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

Nagad
Nagad

এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল, সারজিস আলম, ডা. তাসনিম জারা, প্রীতম সোহাগসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।