Print

সারাদিন

বিদেশ ভ্রমণের জিওতে পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক করার নির্দেশ

প্রকাশিত: ৪:০০ অপরাহন, জুলই ২৮, ২০২৫

সারাদিন ডেস্ক

বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) পাসপোর্ট নম্বর উল্লেখ বাধ্যতামূলক করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বিভিন্ন সময় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের সরকারি আদেশে পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয় না। এতে করে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোন পাসপোর্ট ব্যবহার করছেন তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফরের জিওতে সংশ্লিষ্ট পাসপোর্ট নম্বর স্পষ্টভাবে উল্লেখের জন্য অনুরোধ জানানো হয়েছে।