Print

সারাদিন

সমাপ্ত হলো এনসিপির ‘জুলাই পদযাত্রা’

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্, জুলই ৩১, ২০২৫

সারাদিন ডেস্ক

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টায় সাভারের বাইপাল এলাকায় পথসভার মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, দীর্ঘ পথ পাড়ি দিয়ে শীর্ষ নেতারা এনসিপির প্রধান কার্যালয়ে পৌঁছালে ঢাকা মহানগর নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

তিনি বলেন, ঝড়-বৃষ্টি, রোদসহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ নিয়েছেন। বাইপালের পথসভা দিয়েই কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, পদযাত্রা কর্মসূচির আওতায় সারাদেশে পথসভা ও গণসংযোগ কার্যক্রম চালানো হয়।