প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্, জুলই ৩১, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি (এমপিএস) আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।
রাজধানীর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ, বিএফআইইউ প্রধান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এমপিএসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণপ্রবাহ ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিশ্লেষণ তুলে ধরবেন গভর্নর।
বর্তমানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে মাত্র ৬.৪ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। লক্ষ্যমাত্রা ছিল ৯.৮ শতাংশ। এ পরিস্থিতিতে ঋণপ্রবাহের বর্তমান ধারা বজায় রাখার সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।