প্রকাশিত: ১২:৪৫ অপরাহন, জুলই ৩১, ২০২৫
সারাদিন ডেস্ক
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন এম. মাসুদ রানা এফসিএ। এর আগে তিনি ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে দায়িত্ব পালন করেন। আগামী ১ আগস্ট ২০২৫ থেকে তাঁর পদোন্নতি কার্যকর হবে।
২০১৯ সালের অক্টোবরে ব্র্যাক ব্যাংকে যোগ দেওয়ার পর থেকে তিনি আর্থিক কৌশল, গভর্ন্যান্স ও অপারেশন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ২৯ বছরেরও বেশি অভিজ্ঞতায় তিনি পাবলিক অ্যাকাউন্টিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিং খাতে দক্ষতা অর্জন করেছেন।
তাঁর এই অর্জনে ব্যাংকের এমডি ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খানসহ পুরো ব্র্যাক ব্যাংক পরিবার তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
মাসুদ রানা কর্মজীবনের শুরু করেন এসএফ আহমেদ অ্যান্ড কো.-তে। পরে তিনি বেক্সিমকো, সানোফি-অ্যাভেনটিস, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ঢাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।