প্রকাশিত: ৩:১৪ অপরাহন, জুলই ৩১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির নয়, বরং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায়।” তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের অনেক সমস্যার সমাধান সম্ভব হবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট অভ্যুত্থান স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেখানে তিনি বলেন, রাজনৈতিক সংস্কার নিয়ে ১২টি মৌলিক বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে এবং বাকিগুলো বিষয়েও একমত হওয়ার প্রচেষ্টা চলছে।
তিনি আরও মন্তব্য করেন, গণতন্ত্রে মতভেদ থাকবেই, তবে কাদা ছোড়াছুড়ির একটা সীমা থাকা দরকার। তা না হলে ভবিষ্যতে তিক্ততা বাড়বে।” শহীদদের আত্মত্যাগ স্মরণ করে সবাইকে দেশের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘ম্যাজিকাল দেশ তৈরি করতে চায় সরকার, কিন্তু তা জনগণের মধ্য থেকে আসুক। কিন্তু সরকারের মধ্যে তা দেখতে পাচ্ছি না।’
সংস্কার নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এত সমস্যার মধ্যেও ১২টাতে ঐকমত্য হয়েছে। বাকিগুলোও আশাবাদী।