Print

সারাদিন

কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

প্রকাশিত: ৫:৫২ অপরাহন, জুলই ৩১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

কিছুদিনের মধ্যেই আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সবাই ভোট দিতে পারবে।

সংবাদ সম্মেলনে ২০০৮ সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, অনেকে বলেন ২০০৮ সালের নির্বাচন নিরপেক্ষ ছিল। আমি এ বিষয়ে দ্বিমত পোষণ করি। সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে। আপনারা সাংবাদিকরা খোঁজ করলে অনেক ভয়াবহ তথ্য পেতে পারেন।

আইন উপদেষ্টা জানান, বর্তমান সরকার আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটাইজেশনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে। তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানিমূলক প্রায় ১৬ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। এতে কয়েক লাখ রাজনৈতিক নেতাকর্মী ও স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছেন।

ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেন, এই সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম ভবিষ্যত সরকারও ধরে রাখবে।

Nagad
Nagad