Print

সারাদিন

গুলশানে চাঁদাবাজির ঘটনায় জানে আলম অপু গ্রেপ্তার

প্রকাশিত: ১২:২০ অপরাহন, গাস্ট ১, ২০২৫

সারাদিন ডেস্ক

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৯ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তার জানে আলম অপু গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে ওয়ারী এলাকা থেকে তাকে আটক করা হয়।

চাঁদাবাজির মামলায় অপু ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

ডিবির একজন কর্মকর্তা জানান, শাম্মী আহমেদের বাসায় ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জানে আলম অপুর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Nagad
Nagad