প্রকাশিত: ১২:৪৩ অপরাহন, গাস্ট ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটটির পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে আরও ১০টি ইউনিট যোগ দেয়।
তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।