Print

সারাদিন

৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার

প্রকাশিত: ১:৩৫ অপরাহন, গাস্ট ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ৫ আগস্ট গণঅভ্যুত্থানে জড়িত সব পক্ষের উপস্থিতিতে ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (২ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় এটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। গণঅভ্যুত্থানের সব পক্ষ এতে উপস্থিত থাকবেন। এ বিষয়ে বিস্তারিত কর্মসূচি শিগগিরই জানানো হবে।

প্রসঙ্গত, ‘জুলাই ঘোষণাপত্র’ অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার মূল দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।