প্রকাশিত: ৫:৩৪ অপরাহন, গাস্ট ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে পর্যাপ্ত শ্রমিক থাকলেও কর্মসংস্থানের অভাব রয়েছে। তিনি আরও বলেন, রাজধানীর ওপর বাড়তি চাপ না দিয়ে, শিল্প-কারখানা স্থাপনের ক্ষেত্রে সারা দেশে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
শনিবার (২ আগস্ট) রাজশাহীতে অনুষ্ঠিত ওএসএইচ (Occupational Safety and Health) রিসার্চ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শ্রমখাতের উন্নয়নে এবং গবেষণাভিত্তিক নীতিনির্ধারণে কাজ করছে। অন্য অনেক কমিশনের তুলনায় শ্রম ও কর্মসংস্থান কমিশনের অগ্রগতি দ্রুত হচ্ছে।
সম্মেলনে গবেষক, শিক্ষাবিদ, শ্রমিক নেতা, শিল্পপ্রতিষ্ঠানের মালিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সম্মেলনটি দেশের শ্রমখাতে নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।