প্রকাশিত: ৯:০৬ অপরাহন, গাস্ট ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে এই ঘোষণাপত্র।
রোববার তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রুবেল রানার সই করা এক সরকারি বিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্য অধিদপ্তরের বরাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ঘোষণাপত্র উপস্থাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, এই জুলাই ঘোষণাপত্রে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মধারার দিকনির্দেশনা তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।