Print

সারাদিন

সারাদেশে মঙ্গলবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

প্রকাশিত: ৯:১৫ অপরাহন, গাস্ট ৩, ২০২৫

সারাদিন ডেস্ক

সারাদেশে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) সরকার ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ব্যাংক ও সব তফসিলি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এদিন দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে।

বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপনের আলোকে ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। এদিন অন্যান্য সরকারি অফিস-আদালতসহ দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে সময়মতো প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং আর্থিক লেনদেন পূর্ব পরিকল্পনা করার আহ্বান জানানো হয়েছে।

৫ আগস্ট ২০২৪ তারিখ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয়, যেখানে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও গণতন্ত্র সংকট কাটিয়ে দেশের জন্য নতুন পথচলা শুরু হয়। এই দিনটিকে জাতীয় ইতিহাসে গণতন্ত্র পুনরুজ্জীবনের একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।