Print

সারাদিন

গণ-অভ্যুত্থানে ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা দেবে যুবদল

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্, গাস্ট ৪, ২০২৫

সারাদিন ডেস্ক

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৭৮ শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা, উপহার ও আর্থিক অনুদান দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক এই অনুষ্ঠান সোমবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হবে।

রোববার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এ তথ্য জানান।

তিনি বলেন, শহীদ পরিবারের পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও সম্মান জানানো হবে। একইসঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা ১২ জন প্রবাসী নেতাকে এবং ছয় জন প্রয়াত নেতাকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে।

মোনায়েম মুন্না আরও জানান, মহানগর ও জেলা ইউনিটের আন্দোলনে অংশগ্রহণকারী নেতাদেরও এই আয়োজনে সম্মান জানানো হবে। এছাড়া গণ-অভ্যুত্থানের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে গ্রাফিতি এবং রাজধানীর ১০টি আর্ট স্কুলের ১,৫০০ শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এনামুল হক ও উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Nagad
Nagad