প্রকাশিত: ১:০৫ অপরাহন, গাস্ট ৫, ২০২৫
সারাদিন ডেস্ক
জুলাই শহীদদের স্মরণে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুরু হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জুলাই পুনর্জাগরণ’। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
শুরুতে সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা জনপ্রিয় গান ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ পরিবেশন করেন। এরপর একে একে মঞ্চে উঠবেন দেশের বিভিন্ন খ্যাতিমান সাংস্কৃতিক সংগঠন, ব্যান্ড দল ও একক শিল্পীরা।
আয়োজনে থাকবে ধর্মীয় বিরতি, ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ, এবং ড্রোননির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনা। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।
আয়োজকরা বলছেন, “এটি কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়; বরং এটি একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক। ‘জুলাই পুনর্জাগরণ’ আমাদের ঐতিহাসিক স্মৃতিকে জাগিয়ে তোলে এবং প্রেরণা জোগায় সামনে এগিয়ে যাওয়ার।”