Print

সারাদিন

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১:১২ অপরাহন, গাস্ট ৫, ২০২৫

সারাদিন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার-এ একযোগে সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের অর্জন, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি, এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।

এছাড়া ভাষণে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে সম্পর্কেও সুনির্দিষ্ট ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।

ভাষণটি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ নাগরিকদের মধ্যেও চলছে ব্যাপক আগ্রহ ও আলোচনা।

Nagad
Nagad