Print

সারাদিন

টানা বৃষ্টিতে বিপৎসীমার ওপরে কাপ্তাই হ্রদ, শুরু পানি নিঃসরণ

প্রকাশিত: ১:১৯ অপরাহন, গাস্ট ৫, ২০২৫

সারাদিন ডেস্ক

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই বাঁধের সব ১৬টি জলকপাট একযোগে খুলে দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৪ আগস্ট) রাত ১২টা ২ মিনিটে জলকপাটগুলো খুলে দেওয়া হয়।

কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিটি গেটে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, মূলত আজ মঙ্গলবার সকাল ৯টায় জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও পানির দ্রুত চাপ বেড়ে যাওয়ায় রাতেই গেটগুলো খুলে দিতে হয়।

খুলে দেওয়ার আগে কাপ্তাই হ্রদের পানি ছিল ১০৮ দশমিক ৫ ফুট। যেখানে ১০৮ ফুট উচ্চতা বিপৎসীমা হিসেবে নির্ধারিত এবং সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত।

অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদনের ৫টি ইউনিট সচল থাকায় জলবিদ্যুৎ কেন্দ্র থেকেও আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিঃসরণ হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Nagad
Nagad