Print

সারাদিন

জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্, গাস্ট ৭, ২০২৫

সারাদিন ডেস্ক

২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে কমিশনের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলো।

বুধবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর এ চিঠি পাঠান। এতে নির্ধারিত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এর আগের দিন, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘আগামী বছর ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সরকার চিঠি দেবে।’

চিঠিতে প্রধান উপদেষ্টার ভাষণের কথা উল্লেখ করে বলা হয়, বিগত ১৫ বছরে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ না পাওয়ার প্রেক্ষাপটে এবারের নির্বাচন যেন ‘মহা আনন্দের ভোট উৎসব’ হয়, সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া ভোটার উপস্থিতি, আন্তরিকতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যথোপযুক্ত প্রযুক্তির ব্যবহারের বিষয়েও গুরুত্বারোপ করা হয় চিঠিতে। একইসঙ্গে নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা দেওয়ার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টার কার্যালয়।

Nagad
Nagad