Print

সারাদিন

১ সেপ্টেম্বর থেকে বাড়ছে থাইল্যান্ড ভিসা ফি

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্, গাস্ট ৭, ২০২৫

সারাদিন ডেস্ক

থাইল্যান্ড ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বাড়ানো হচ্ছে ভিসা ফি। আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে নতুন ফি কাঠামো কার্যকর করবে ঢাকার রয়েল থাই অ্যাম্বেসি।

বুধবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বাংলাদেশি টাকার অবমূল্যায়নের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত যেসব আবেদনকারী ভিসা ফি পরিশোধ করবেন, তারা পুরোনো ফি কাঠামোর আওতায় থাকবেন। তবে ১ সেপ্টেম্বরের পর থেকে সবাইকে নতুন হারে ফি প্রদান করতে হবে।

নতুন ভিসা ফি কাঠামো: সিঙ্গেল ট্রানজিট ভিসা: ৩,৬০০ টাকা, ডাবল ট্রানজিট ভিসা: ৭,২০০ টাকা, ট্যুরিস্ট ভিসা: ৪,৫০০ টাকা, মাল্টিপল ট্যুরিস্ট ভিসা: ২২,৫০০ টাকা, এক বছরের নন-ইমিগ্রান্ট ভিসা: ২২,৫০০ টাকা

এছাড়া ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ও লং টার্ম রেসিডেন্ট (LTR) ভিসার ফি আগের চেয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাসপোর্ট ইস্যু ও অন্যান্য লিগালাইজেশন সংক্রান্ত সেবার ফি নির্ধারণ করা হয়েছে ২,০০০ থেকে ৬,৮০০ টাকার মধ্যে।

দূতাবাস আরও জানায়, একই দিনে নতুন অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হচ্ছে। কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে আবেদনকারীরা ভিসা ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন।

তবে ফি অবশ্যই নির্ধারিত পরিমাণে একবারে পরিশোধ করতে হবে। ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য হবে না এবং ফেরতও দেওয়া হবে না বলে সতর্ক করেছে দূতাবাস।

Nagad
Nagad

এছাড়া, ভবিষ্যতে আরও কিছু সেবা ফি সমন্বয়ের পরিকল্পনার কথাও জানিয়েছে রয়েল থাই অ্যাম্বেসি, যা সময়মতো জানানো হবে।