Print

সারাদিন

দুই কোম্পানি কিনে কর্পোরেট মার্কেটে ঢুকছে আপওয়ার্ক

প্রকাশিত: ১২:৩১ অপরাহন, গাস্ট ৭, ২০২৫

সারাদিন ডেস্ক

বিশ্ববিখ্যাত ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপওয়ার্ক (Upwork) কর্পোরেট স্টাফিং খাতে নিজেদের উপস্থিতি জোরালো করতে দুটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে। এর মাধ্যমে তারা একটি নতুন স্ট্যান্ডঅ্যালোন এন্টারপ্রাইজ-ফোকাসড ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে, যা প্রতিষ্ঠানটির বাজার সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

সান ফ্রান্সিসকোভিত্তিক আপওয়ার্ক জানায়, তারা ইতোমধ্যে বুবটি নামক একটি ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম অধিগ্রহণ করেছে এবং অ্যাসেন (Ascen) নামের একটি গ্লোবাল কমপ্লায়েন্স ও ইএওআর (Employer of Record) কোম্পানি অধিগ্রহণের জন্য চূড়ান্ত চুক্তিতে সই করেছে। আগামী ৬ আগস্ট তাদের দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশের আগে এই ঘোষণা দেওয়া হয়।

এই দুটি কোম্পানি আপওয়ার্ক-এর বিদ্যমান এন্টারপ্রাইজ ব্যবসার সঙ্গে একীভূত হয়ে একটি স্বতন্ত্র ব্যবসায়িক ইউনিট হিসেবে কাজ করবে।

এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে আপওয়ার্ক শুধু ফ্রিল্যান্স নয় বরং এজেন্ট অব রেকর্ড, এমপ্লয়ার অব রেকর্ড এবং স্টাফ অগমেন্টেশন সেবা দিতেও সক্ষম হবে। অর্থাৎ প্রতিষ্ঠানটি এখন কর্পোরেট স্টাফিং খাতের আরও বিস্তৃত পরিসরে প্রবেশ করতে যাচ্ছে।

আপওয়ার্ক-এর প্রেসিডেন্ট ও সিইও হেইডেন ব্রাউন টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের এন্টারপ্রাইজ ক্লায়েন্টরা এখন আরও বিভিন্ন ধরণের ট্যালেন্ট অ্যাকসেস চাচ্ছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে আমরা এমন একটি সমাধান দিতে যাচ্ছি যেখানে ফ্লেক্সিবিলিটি, কমপ্লায়েন্স, স্পিড ও স্কেল—সব একসঙ্গে থাকবে। আমরা কোনো কিছুতেই আপস করব না।

তিনি আরও জানান, আপওয়ার্কের মোট বার্ষিক ৭৫০ মিলিয়ন ডলারের রাজস্বের মধ্যে ১০০ মিলিয়ন ডলার আসে এন্টারপ্রাইজ ব্যবসা থেকে। এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের জটিল কমপ্লায়েন্স এবং সফটওয়্যার ইন্টিগ্রেশনের বিষয়টি মাথায় রেখে এই ইউনিটকে আলাদা করা হয়েছে।

Nagad
Nagad

হেইডেন বলেন, আমরা ১০০-এর বেশি সম্ভাব্য কোম্পানিকে যাচাই করে শেষ পর্যন্ত Bubty এবং Ascen-কে বেছে নিয়েছি। তাদের প্রযুক্তি আলাদাভাবে যেমন শক্তিশালী, তেমনি একসঙ্গে যুক্ত হয়ে এক নতুন উদ্ভাবনী সমাধান উপস্থাপন করেছে।

তিনি জানান, নতুন এই ইউনিটের ব্র্যান্ডিং ও পূর্ণাঙ্গ অফারিং চলতি বছরের শেষ দিকে প্রকাশ করা হবে।