Print

সারাদিন

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই সরকারের প্রধান কাজ: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ৪:১৩ অপরাহন, গাস্ট ৭, ২০২৫

সারাদিন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এই নতুন অধ্যায়ে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।

সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।

বৈঠকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার সময় শিক্ষক মেহেরিন চৌধুরীর সাহসিক ভূমিকার প্রশংসা করে তার নামে একটি পুরস্কার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ অ্যাওয়ার্ড প্রবর্তনের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান প্রেস সচিব।

এর আগে সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে অংশ নেন।

Nagad
Nagad

বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত কয়েকটি নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।