প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৮ জন নতুন রোগী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনা বিভাগের ৩৭, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫, রাজশাহী বিভাগে ৫২, রংপুর বিভাগে ৪ ও সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ২১ হাজার ৭৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৫ জন, যাদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৪০ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২২০ জন, যার মধ্যে ১৩ হাজার ৬৪৫ জন পুরুষ ও নয় হাজার ৫৭৫ জন নারী।