Print

সারাদিন

সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব

প্রকাশিত: ১:১১ অপরাহন, গাস্ট ৯, ২০২৫

গাজীপুর সংবাদদাতা:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। শনিবার (৯ আগস্ট) গাজীপুর র‌্যাব-১ এর কম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এসপি মামুন খান বলেন, স্বাধীন তুহিনের ছিনতাইয়ের ঘটনা ভিডিওতে ধারণ করায় তাকে হত্যা করা হয় এবং এ দায় স্বীকার করেছে।

এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িত মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমন।

গত ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় পরদিন বাসন থানায় মামলা করেন তুহিনের বড় ভাই। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সবাইকে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

এর আগে শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

Nagad
Nagad

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে। তখন তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকার করেন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সবাইকে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।