Print

সারাদিন

অনলাইনে দাখিলকৃত রিটার্ন ১৮০ দিনের মধ্যে একবারই সংশোধনযোগ্য: এনবিআর

প্রকাশিত: ১:২৪ অপরাহন, গাস্ট ৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

২০২৫-২৬ করবর্ষ থেকে সকল করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক হয়েছে। ইতিমধ্যে রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হলেও অনেক করদাতার প্রশ্ন থাকে, দাখিলের পর যদি ভুল ধরা পড়ে তবে কীভাবে সংশোধন করা যাবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, অনলাইনে দাখিলকৃত আয়কর রিটার্নে যদি কোনো ভুল থাকে, তাহলে তা দাখিলের ১৮০ দিনের মধ্যে অনলাইনে একবার সংশোধন করা যাবে। এই সুযোগ একবারের জন্য প্রযোজ্য থাকবে।

এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করলে করদাতারা অতিরিক্ত জটিলতায় পড়বেন না এবং এটি করদাতাদের জন্য সুবিধাজনক হবে।