Print

সারাদিন

দিল্লিতে নতুন শোরুম খুলছে টেসলা , ১১ আগস্ট থেকে চালু

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

সারাদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক ইলেকট্রিক যান নির্মাতা টেসলা তাদের দ্বিতীয় শোরুম খুলছে দিল্লিতে। আগামী ১১ আগস্ট থেকে এ শোরুম থেকে গাড়ি বিক্রি শুরু হবে। এর আগে টেসলা ভারতের প্রথম শোরুম চালু করেছিল মুম্বাইয়ের বিসিকে এলাকায়, যা শুরু হয় গত ১৫ জুলাই। নতুন শোরুমটি অবস্থিত থাকবে ওয়ার্ল্ডমার্ক, এ্যারোসিটি এলাকায়, যা নিউ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন।

টেসলার মডেল ওয়াই সম্প্রতি ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে। একই দিনে কোম্পানির অফিসিয়াল ভারতীয় ওয়েবসাইট চালু হয়েছে। শুরুতে গ্রাহকরা কেবল মুম্বাই, দিল্লি ও গুরগাঁও থেকে গাড়ির নিবন্ধন করতে পারতেন, এখন দেশের যেকোনো রাজ্য বা কেন্দ্রশাসিত এলাকায় গাড়ি বুক এবং নিবন্ধন করা যাবে।

ওয়েবসাইটে বলা হয়েছে, অন-রোড দাম বিভিন্ন ফ্যাক্টরের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। মুম্বাই, পুনে, দিল্লি ও গুরগাঁওয়ের গ্রাহকরা ডেলিভারিতে অগ্রাধিকার পাবেন। গাড়ি সরাসরি গ্রাহকের ঠিকানায় ফ্ল্যাট-বেড ট্রাকে পৌঁছে দেওয়া হবে। সেল্ফ ড্রাইভিং ফিচার ভারতে পাওয়া যাবে, যার জন্য আলাদা ৬ লাখ টাকা খরচ হবে, তবে এটি পরে চালু করা হবে।

ভারতে টেসলা মডেল ওয়াই এর দুটি সংস্করণ পাওয়া যাবে — রিয়ার-হুইল ড্রাইভ (RWD) এবং লং-রেঞ্জ RWD। রিয়ার-হুইল ড্রাইভ মডেলের দাম ৫৯.৮৯ লাখ রুপি থেকে শুরু, আর লং-রেঞ্জ মডেলের দাম ৬৭.৮৯ লাখ রুপি। অন-রোড দামে রিয়ার-হুইল ড্রাইভ মডেলের মূল্য ৬১.০৭ লাখ এবং লং-রেঞ্জ মডেলের দাম ৬৯.১৫ লাখ রুপি।

মডেল ওয়াই এর RWD ভার্সনে ৬০ কিলোওয়াট আওয়ার এবং ৭৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি পাওয়া যাবে। এতে একটি ইলেকট্রিক মোটর রয়েছে, যা প্রায় ২৯৫ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। ৬০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি পুরো চার্জে প্রায় ৫০০ কিলোমিটার পথ চলতে পারে, আর লং-রেঞ্জ মডেল ৬২২ কিলোমিটার পর্যন্ত যাওয়া সম্ভব।

Nagad
Nagad