Print

সারাদিন

গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ড, আলোচনায় আসামি স্বাধীনের ‘ডেঞ্জার’ ট্যাটু

প্রকাশিত: ৪:২৮ অপরাহন, গাস্ট ৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি স্বাধীন গ্রেপ্তারের পর আলোচনায় এসেছে তার ঘাড়ে থাকা একটি ট্যাটুর কারণে। ট্যাটুটিতে ইংরেজিতে লেখা রয়েছে—‘ডেঞ্জার’।

শনিবার দুপুরে গাজীপুরের এক সাংবাদিক তার ফেসবুক অ্যাকাউন্টে স্বাধীনের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, তার ঘাড়ে বড় অক্ষরে লেখা ‘ডেঞ্জার’।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন শুক্রবার বাসন থানায় নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা করেন, যেখানে ২০–২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—স্বাধীন, কেটু মিজান, মিজানের স্ত্রী গোলাপী, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমন।

শনিবার সংবাদ সম্মেলনে র‍্যাব-১ এর গাজীপুর কম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী জানান, ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয় বলে স্বাধীন স্বীকার করেছে।

Nagad
Nagad