Print

সারাদিন

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি ও আন্তঃজেলা মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো. নাসিরকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর ঢাকার আফতাবনগরের গাজী মসজিদ এলাকা থেকে স্থানীয় ছাত্র-জনতা তাকে গণধোলাই দিয়ে পল্লবী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে ফরিদপুরে পাঠানো হয়। শনিবার সকাল ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, নাসির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত শুনানি পরবর্তী তারিখে স্থগিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নাসির গা ঢাকা দেন। চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় পরিবহন শ্রমিক ফেডারেশনের এক অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দেন তিনি। আওয়ামী লীগ পতনের দুদিন আগে ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় তিনি লোকজন নিয়ে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে ঢাকা ও ফরিদপুরে হামলার মামলা ছাড়াও বিস্ফোরক ও অবৈধ অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে।

Nagad
Nagad