Print

সারাদিন

লালবাগে ঐতিহ্যবাহী মিষ্টি কর্মশালা: দক্ষতা অর্জন ও আত্মনির্ভরতার পথ

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার লালবাগে নাহার কুকিং ওয়ার্ল্ড, জিনিয়াস শেফ ও রিনাস ক্রিয়েশনের যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে একটি জমকালো কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৩০ জন শিক্ষার্থী সরাসরি লাইভ কিচেনে হাতে কলমে ১৫ প্রকার ঐতিহ্যবাহী মিষ্টি তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন করেন বিশেষ অতিথি মারিয়ম ইকো, সিনিয়র নিউজ প্রেজেন্টার, এশিয়ান টেলিভিশন। প্রশিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব হাসিনা আনছার নাহার, শেফ লাকী আক্তার এবং রন্ধনশিল্পী রিনা আলম কর্মশালার পরিচালনা ও প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন।

হাসিনা আনছার নাহার বলেন, ‘এটি শুধু মিষ্টি শেখানোর ক্লাস নয়, এটি দক্ষতা অর্জনের পথ ও আত্মনির্ভরতার হাতিয়ার। দেশের দক্ষ জনশক্তি গঠনে এর অনন্য ভূমিকা রয়েছে।’

কর্মশালায় উপস্থিত ছিলেন অসিত কর্মকার (ট্রেইনার ও এসেসর), নিশাত আনজুম, সেরা রাঁধুনি সিজন ৮-এর চ্যাম্পিয়ন শাফায়াত এনাম ভূইয়া, যিনি প্রফেশনাল শেফ ও কালিনারি ট্রেইনার হিসেবেও পরিচিত।

এই কর্মশালা দেশের ঐতিহ্যবাহী মিষ্টির সংরক্ষণ ও জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Nagad
Nagad