Print

সারাদিন

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, শ্রমবাজারে আশার আলো

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্, গাস্ট ১১, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

দীর্ঘদিনের অচলাবস্থার পর মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রত্যাশায় আজ সোমবার (১১ আগস্ট) তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে শ্রমবাজার, বিনিয়োগ বৃদ্ধি ও জ্বালানি খাতে সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও আলোচনা হবে।

প্রধান উপদেষ্টা আজ বিকেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে পৌঁছাবেন। আগামীকাল পুত্রজায়ায় আনুষ্ঠানিক বৈঠকে বসবেন দুই নেতা। বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ নোট সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ, কূটনৈতিক প্রশিক্ষণ, হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা ও ব্যবসায়িক সহযোগিতা অন্তর্ভুক্ত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়া আগামী কয়েক বছরে সোর্স কান্ট্রি থেকে প্রায় ১২ লাখ শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে, যা বাংলাদেশের জন্য বড় সুযোগ হতে পারে।

সফরকালে ড. ইউনূস মালয়েশিয়ার ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

কূটনৈতিক সূত্র জানায়, ড. ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত বন্ধুত্ব শ্রমবাজারসহ অন্যান্য ক্ষেত্রে অচলাবস্থা দূর করতে সহায়ক হতে পারে।

Nagad
Nagad