Print

সারাদিন

ইতিহাস গড়ে দেশে ফিরল অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল

প্রকাশিত: ৬:৩৪ অপরাহন, গাস্ট ১২, ২০২৫

সারাদিন ডেস্ক

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল ইতিহাস গড়ে দেশে ফিরেছে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে তারা এশিয়ার মঞ্চে কোয়ালিফাই করেছে এবং প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে।

গত সোমবার রাত দেড়টার দিকে লাওস থেকে দেশে ফেরেন আফঈদা খন্দকার নেতৃত্বাধীন এই দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাফুফের নির্বাহী সদস্যরা ও এএফসি কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণ তাদের ফুল দিয়ে বরণ করেন।

অনূর্ধ্ব-২০ দলটি বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। তারা প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে এবং দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে গ্রুপে শীর্ষে থেকেছে। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পরও অন্য গ্রুপের ফলাফলের কারণে সেরা তিন রানার্সআপের মধ্যে থেকে এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করে।

২০২৬ সালের ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের আসরে ১২টি দেশ অংশ নেবে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম।

দেশের ফুটবলের এই সাফল্যে সমর্থকরা উৎসব মুখর। আশা করা হচ্ছে, এশিয়ার মঞ্চে ভালো করলে ভবিষ্যতে বিশ্বকাপে খেলার পথও খুলে যাবে।

Nagad
Nagad