Print

সারাদিন

‘সারজিসরা না থাকলে তারেক জিয়ার দেশে ফেরার স্বপ্ন পূরণ হতো না’

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্, গাস্ট ১৩, ২০২৫

কিশোরগঞ্জ সংবাদদাতা:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেছেন, সারজিস আলমদের অবদান না থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার স্বপ্ন পূরণ হতো না এবং বেগম খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়াও সম্ভব হতো না।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, যাদের আন্দোলনে বিএনপি মুক্তভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছে, আজ সত্য কথা বলার জন্য তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হচ্ছে। দেশের মানুষ এ ঔদ্ধত্যপূর্ণ আচরণ মেনে নেবে না।

তিনি অভিযোগ করেন, দেশের খনিজ সম্পদ লুটপাটের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, ভারত থেকে পচা পাথর আমদানির বিরোধিতা ও দেশের পাথর উত্তোলনের পক্ষে অবস্থান নেওয়ায় তার বক্তব্যকে বিকৃত করে চুরির অভিযোগ আনা হচ্ছে, যা ‘বেয়াকুবির চরম উদাহরণ’।

পরিবেশ উপদেষ্টার ব্যর্থতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিন চাঁদাবাজি ও পাথর লুট চললেও ব্যবস্থা নেওয়া হয়নি। ধরা পড়লেই বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার—এটাই বিএনপির নীতি বলে দাবি করেন তিনি।

জুলাই বিপ্লব প্রসঙ্গে রেজাউল করিম বলেন, এ আন্দোলন কেবল নির্বাচন নয়, বরং বৃহত্তর পরিবর্তনের জন্য হয়েছিল। তার ভাষায়, ‘মানুষের দেয়ালে দেয়ালে লেখা ছিল পরিবর্তনের বার্তা, শুধু ভোটের দাবি নয়।’

Nagad
Nagad

গণসমাবেশে জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) জি.এম. রুহুল আমীন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রফেসর আজিজুর রহমান (জার্মানি) ও জেলা সদর দ্বিনি সংগঠনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ফারুকী প্রমুখ।